আগামী সপ্তাহে গণস্বাস্থ্যের কিটের ফলাফল

১৯ মে, ২০২০ ১৪:৫০  
আগামী সপ্তাহে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ কিটের কার্যকারিতা পরীক্ষার ফলাফল জানা যেতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এখন এই র‌্যাপিড ব্লট কিটের কার্যকারিতা পরীক্ষা চলছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি জানান, করোনা সন্দেহভাজন রোগীদের পিসিআর কিটের পাশাপাশি গণস্বাস্থ্যের র‌্যাপিড কিটের মাধ্যমেও পরীক্ষা করা শুরু হয়েছে। কার্যকারিতা পরীক্ষা করতে দুই থেকে তিন দিনের বেশি লাগার কথা নয়। জাতীয় দুর্যোগের কথা বিবেচনায় নিয়ে আগামী সপ্তাহে ঈদের ছুটি শুরুর  আগেই বিএসএমএমইউ পরীক্ষার ফলাফল জানাবে বলে প্রত্যাশা করছেন তিনি। এর আগে ৩০ এপ্রিল ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছ থেকে অনুমতি পেয়ে গত ১৩ মে বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের প্রধান সাইফুল্লাহ মুন্সীর কাছে ২০০ কিট হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের একটি প্রতিনিধিদল।